যশোর শহরে অবস্থানরত অসহায়, দরিদ্র ও ছিন্নমূল রোজাদার মানুষের মাঝে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জুম বাংলাদেশ যশোর শাখা। প্রথম রোজার দিন থেকে যশোর কোতয়ালী মডেল থানার সামনে থেকে প্রতিদিন শতাধিক মানুষকে ইফতারী বিতরণ করবে সংগঠনটি। কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও আর্স বাংলাদেশ এনজিও এর নির্বাহী পরিচালক মোঃ শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ যশোর শাখার প্রধান উপদেষ্টা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ যশোর শাখার সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ নাসিমুল জামিল, মোঃ মনিরুল আসলাম রনি, আর্স বাংলাদেশ এনজিও এর কর্মকর্তা ও জুম বাংলাদেশ যশোর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন, আল জোবায়ের রনি, কোষাধ্য মোঃ হাসানুর রহমান টোকন, মোঃ মিজানুর রহমান, বি. এম. সামারুক সোহাগ, মোঃ মাহমুদুল হাসান, এ. এইচ আহাদ, খন্দকার রুবাইয়া, মোঃ হারুনুর রশিদ, মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ বলেন, সমাজে যারা বিত্তবান ও সমর্থবান তাদের প্রত্যেকের উচিত সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য সমাজের সকল লোককেই ভালো থাকতে হয়। তাই সমাজে যারা সামর্থবান তাদের কাছে উদাত্ত আহবান জানাই আপনারা এই অসহায় ও দারিদ্র্য মানুষের পাশে দাড়ান। সভাপতি মোঃ শামছুল আলম বলেন, জুম বাংলাদেশ যশোর শাখা সমাজে অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তৈরি হয়েছে। আমরা যশোরের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া অসহায় বাচ্চাদের নিয়ে কাজ করি। সাথে সাথে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সরকারের সাথে সাথে আমরাও মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। জুম বাংলাদেশ যশোর শাখা যশোরের আপামর অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলো ও থাকবে। মাসব্যাপী এই ইফতারী বিতরণ কর্মসূচী প্রতিদিন ইফতারীর ৪০ মিনিট আগে থেকে শুরু হবে। যশোর শহরে অবস্থানরত অসহায় ও দুস্থ রোজাদার মানুষকে এই ইফতারী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সংগঠনটির সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ আহবান জানিয়েছেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














