স্টাফ রিপোর্টার : ঘটনার সংপ্তি বিবরণঃ যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর সার্বিক তত্ত¡াবধানে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধারের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এএসআই আশরাফুল, নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ইং ১৩/০৪/২০২২ তারিখে যশোর ঝিকরগাছা ও নাভারণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকারে কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। ডিবি পুলিশের দল ঐ গাড়ীসহ মাদক কারবারীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের ল্েয ঝিকরগাছা এলাকায় চেকপোষ্ট বসিয়ে গাড়িসহ মাদক কারবারীদের গ্রেফতারের চেষ্টা করেন। মাদক কারবারীরা টের পেয়ে গাড়িটি নিয়ে ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর সাকিনস্থ রহমানের মেহেগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ডিবি’র টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহযোগীতায় গাড়িটি তল্লাশী করে ১৯৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ডসহ প্রাইভেটকার বিভিন্ন আলামত জব্দ করেন। গাড়িটি তল্লাশীকালে আক্তারুল ইসলাম, পিতা-রিজাউল ইসলাম, মাতা-ঝর্ণা খাতুন, সাং- রাজনগর, থানা-শার্শা, জেলা-যশোর নামীয় একটি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, আক্তারুল ইসলামের নামীয় দৈনিক খবরের আলো প্রেস আইডিকার্ড, সাংবাদিক মাইক্রোফোন জব্দ করেন। স্থানীয় গোপন ও প্রকাশ্য প্রাথমিক তদন্তকালে জানা যায়, আক্তারুল ইসলাম ভুয়া সাংবাদিক পরিচয় বহন করে ছদ্মবেশ ধারন করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসা পরিচালনা করে আসতেছে। পলাতক আক্তারুল ইসলামকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














