রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি :নড়াইলের দুর্ধর্ষ সন্ত্রাসি একাধিক হত্যা মামলার আসামি সোহেল খাঁ (৪৬) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৪ এপ্রিল রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসি সোহেল খাঁ দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের কানা বদিয়ার রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসি সোহেল খাঁ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে দিঘলিয়া ইউনিয়নের পাশর্^বর্তী ভাটপাড়া গ্রামে শ^শুর বাড়ির পাশের্^ বেঞ্চে বসে স্ত্রীর সাথে কথা বলছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল খাঁকে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে। পুলিশ ও একাধীক সূত্র জানায়, নিহত সন্ত্রাসি সোহেল খাঁ দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি তনু ফকির, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজোয়ান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিল। এদিকে সোহেল খাঁ খুন হওয়ায় এলাকার মানুষ খুশি হয়েছে এমনটি বলছে এলাকাবাসি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্ত নড়াইল সদর হাসাপাতালে সম্পন্ন হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














