সাতক্ষীরা প্রতিনিধি : সাতীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের একটি মসজিদে ঢুকে নামাজে বাঁধা দেওয়ার অভিযোগে অশোক সরদার নামের হিন্দু সম্প্রদায়ের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ২টার দিকে মসজিদ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত অশোক সরদার (৪২) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিজবার সরদারের ছেলে। বারপোতা মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ জানান, মুসল্লিরা ইফতার শেষে তার ইমামতিত্বে মাগরিবের নামাজ আদায় করছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজরত থাকা অবস্থায় একজন হিন্দু সম্প্রদায়ের যুবক সামনে গিয়ে আমার দুই হাত ধরে টেনে তোলেন। এরপর বলতে থাকেন, তোমাদের আর সময় নাই। এরপর তিনি ‘হরে রাম, হরে কৃষ্ণ’ গাইতে থাকেন। মসজিদে নামাজ আদায়কারী তেঁতুলতলা গ্রামের মোস্তফা গাইনের ছেলে রিয়াসাদ আলম জানান, আমরা ইফতারি শেষ করে নামাজ শুরু করি। ফরজ নামাজের দুই রাকাত তখন শেষ পর্যায়ে। মসজিদে থাকা প্রায় শতাধিক মুসল্লি সবাই নামাজের মনোযোগী ছিলেন। এমন মুহূর্তে একজন হিন্দু যুবক মসজিদে প্রবেশ করে ঈমামের হাত টেনে ধরে তুলে বলে, তোমাদের দিন শেষ, আমাদের দিন শুরু, হরে কৃষ্ণ হরে রাম। রিয়াসাদ আলম আরও বলেন, মসজিদের উত্তর পাশে একটি মন্দির রয়েছে। সেখানে পহেলা বৈশাখ উপলে পূজা চলছে। পূজার ওই অনুষ্ঠানে ৫ থেকে ৬শ’ মানুষ ছিলেন। যুবকের ওই আচরণে মসজিদের ঈমামসহ মুসল্লিদের মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নামাজের সময় ওই যুবক বাঁধা দেয়। এরপর তাকে পুলিশে দিয়েছে মুসল্লিরা। তবে অশোক সরদারের দাদা পরিতোষ সরদার জানান, আমরা তো হিন্দু-মুসলমান স¤প্রীতি নিয়ে বসবাস করতে চাই। অশোক যে কেন এমন করল তা বুঝতেছিনা। তবে ইদানিং অশোকের ভিতরে অস্বাভাবিক কিছু আচরণ তিনি ল্য করছেন। সাতীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ঘটনা শুনে তিনি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন। পরবর্তীতে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার দায়ে হিন্দু যুবক অশোক সরদারকে আটক করা হয়। তিনি আরো জানান, শনিবার দুপুরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাদি হয়ে ২৯৫ ও ২৯৮ ধারায় তার বিরু্দ্েধ মামলা দায়ের করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














