চৌগাছা (যশোর)প্রতিনিধি: ইসলামী ব্যাংক চৌগাছা শাখার উদ্যোগে ’সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ম্যানেজার মাহফুজুল হকের সভাপতিত্বে রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, ইসলামী ব্যাংকের ম্যানেজার অপারেশন্স জামাল উদ্দিন, সরকারী কলেজের সহকারী অধ্যাপক এম কামরুজ্জামান, প্রধান শিক্ষক কামাল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান ও ব্যাংকের গ্রাহক আবুল কাশেম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক ছাড়াও গণ মাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং আগত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়, দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল লতিফ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














