সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্মে “ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন উৎসব” অনুষ্ঠিত হয়েছে। ব্রি সাতীরার আয়োজনে ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের আধুনিক ও উচ্চফলনশীল ব্রি ধান-৮১ জাতের ধানের ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর। ব্রি আঞ্চলিক কার্যালয় সাতীরার প্রধান ড. তাহমিদ হোসেন আনছারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ব্রি গাজীপুরের সিএসও ও প্রধান ড. আমিনুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ব্রি গাজীপুরের সিএসও ও প্রধান ড. মো. মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ব্রি গাজীপুর এবং ব্রি সাতীরার বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে জানানো হয়, ইরানী প্রিমিয়াম ধানের জাত অসড়ষ-৩ এর বৈশিষ্টসম্পন্ন এ জাতটি ২০১৭ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক ছাড়করণ করা হয়। ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের মেগা জাত ব্রি ধান-২৮-এর মতই স্বল্প জীবনকাল সম্পন্ন ব্রি ধান-৮১ (১৪০-১৪৫ দিন) জাতে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট বিদ্যমান। জাতটি উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ ৮.০০ টন/হেক্টর ফলন দিতে সম। এক হাজরটি পুষ্ট ধানের ওজন প্রায় ২০.৩০ গ্রাম । চালে এমাইলোজের পরিমাণ ২৬.৫০% । চালে প্রোটিনের পরিমাণ ১০.৩০% । উচ্চ প্রোটিন সমৃদ্ধ এ জাতটি সুগন্ধ ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটির সকল বৈশিষ্ট বিদ্যমান। চালের আকার আকৃতি বাসমতির মতো লম্বা ও চিকন থাকায় বিদেশে রপ্তানীযোগ্য । জাতটি দেশীয় বাজারে জিরা ধানের বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে ব্রির বিজ্ঞানীগণ আশাবাদী। এসব িিপ্রময়াম বৈশিষ্ট্য থাকায় আগামীতে বোরো মৌসুমে বিব্র ধান-২৮ এর বিকল্প হিসেবে ব্রি ধান-৮১ জাতটি অধিক স¤প্রসারিত হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানীগণ মতামত প্রদান করেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














