বাগেরহাট জেলা প্রতিনিধি: রামপালে তুচ্ছ ঘটনায় মাত্র ১৪ দিনের ব্যবধানে দিদারুল আলম (৫০) নামের আরও এক ব্যক্তিকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটনো হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে আটক করেছে। এ ঘটনায় ৪ জন কে আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের বড়ভাই মল্লিক দেলোয়ার হোসেন। রামপাল থানার ওসি ও নিহতের স্বজন মল্লিক দেলোয়ার হোসেনের কাছ থেকে পাওয়া তথ্য জানাগেছে, উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের উইনুস আলীর পুত্র দিদারুল আলম বুধবার রাতে বাড়িতে অবস্থান করছিলেন। রাত অনুমান ৯ টার সময় পার্শ্ববর্তী আ. সাত্তার ও তার ব্যাংকার পুত্র আবু বকার লাঠি ও ধারালো দা নিয়ে দিদারের বাড়িতে গিয়ে গালাগালি এবং কথা কাটাকাটি শুরু করেন। এ পর্যায়ে সাত্তার লাঠি দিয়ে পিটিয়ে দিদারকে মাটিতে ফেলে দেয়। এ সময় তার পুত্র আবু বকার দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে চলে যায়। ওই সময় খবর পেয়ে আহত দিদারকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্ত্রী তাহমিনা জানান, আসামি সাত্তার এলাকায় বলাৎকার করে বেড়ায়। এই কথা সাত্তারের পুত্র ব্যাংকার আবু বকার কে বলায় সে প্তি হয়ে পিতা পুত্র মিলে দিদারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। নিহত দিদার একজন ছোট মৎস্যঘের ব্যবসায়ী বলে জানা গেছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও একজন আসামি গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। উপর্জনম স্বামীকে হারিয়ে ওই পরিবারে চলছে শোকের মাতম। তারা দ্রæত বিচারের দাবী জানিয়েছেন। উল্লেখ্য, ৬এপ্রিল উপজেলার উজলকুড় গ্রামের কৃষক ওমর ফারুক কে হাসে ধান খাওয়াকে কেন্দ্র করে তার প্রতিবেশীরা অনুরূপভাবে কুপিয়ে হত্যা করে। মাত্র ১৪ দিনের ব্যবধানে এমনভাবে দুই জন খুন হওয়ায় রামপালে উৎকণ্ঠা বিরাজ করেছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














