হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন- শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। শেখ হাসিনা মতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারই সফল। শনিবার বেলা ১১টায় যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট দারুল উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসা মাঠে এক ঈদ পুর্ণমিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এ কথা বলেন। বক্তব্যে তিনি বলেন- শেখ হাসিনার সরকার মানেই জনগণের উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার মতায় আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন- মণিরামপুরের সকল শিাপ্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি হয়েছে এবং হচ্ছে। মেইন মেইন সড়কের কাজ চলছে এবং আগামী নির্বাচনের আগেই মণিরামপুরের সমস্ত রাস্তাঘাট মেরামত করা হবে। প্রতিমন্ত্রী বলেন- মণিরামপুরের রাজগঞ্জ বাজারে আধুনিক অডিটিরিয়াম এবং বঙ্গবন্ধুর ভাষণ দে’য়া স্মৃতি ধারণ করে ম্যুরাল তৈরির কাজ চলছে। মণিরামপুর উপজেলা একটি দৃশ্যমান উপজেলায় রুপান্ত্রিত করা হবে। স্বপন ভট্টাচার্য্য বলেন- আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি, আমি কারো ব্যক্তি রাজনীতি করিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। আপনাদের দোয়া আমার সাথে রয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহামুদুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার। এছাড়া স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও অত্র এলাকার বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নিচে বাঁওড়পাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্য ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক মো. মাসুদ কামাল তুষার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














