মাগুরা প্রতিনিধি: আগামী ১৪ মে মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার উপলে শনিবার (৭ মে) সকালে জেলা আওয়ামী লীগের জামরুল তলা কার্যালয়ে মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের প থেকে এক জরুরি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করে রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা পরিষদের সদ্য প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানের শুরুতেই মাগুরা-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ও সদ্য মাগুরা জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডুকে ফুল দিয়ে বরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, আসন্ন মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য আমাদের সকল নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাগুরা জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে চিহ্নিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














