অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটারসহ একটি ট্রাক আটক করা হয়েছে। ওই সময় ঘেরে থাকা ম্যানেজার পালিয়ে যায়। ৩ জন শ্রমিককে আটক করে আনা হয়েছে। যে গাড়িটি আটক করা হয়েছে মাগুরা ড ১১-০০৩১। এ ঘটনায় ওই মৎস্য ঘের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। রবিবার বেলা ১০টায় উপজেলা সরখোলা গ্রামের এলাকার পরশ বাবু তার নিজ মৎস্য ঘেরে এক পিকাপ অবৈধ পোল্টী লিটার ব্যবহার করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে যেয়ে উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজি্েট্রড তানজিলা আখতারসহ থানা পুলিশের সহযোগিতায় ঘের মালিক পরশ বাবুর অবৈধ পোল্টী লিটারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ৩০হাজার টাকা জরিমানা করে আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ থানা পুলিশের উপপরির্দশক ও সদস্য বৃন্দ। ভূক্তভোগী এলাকাবাসীরা বলেন, প্রতিনিয়ত এই অবৈধ পোল্ট্রি লিটার বিভিন্ন ট্রাকে করে মৎস্য ব্যবসায়ী পরশ বাবু মাছের ঘেরে দেয় এবং দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে। উপজেলা মৎস্য কর্মকর্তার ফারুক হুসাইন সাগর বলেন, ৩জন কর্মচারীকে আটক করে নিয়ে আসা হয়েছে। অবৈধ পোল্ট্রির লিটার পরিত্যক্ত স্থানে আনলোড করে ট্রাকটি আটক করে অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজি্েট্রড তানজিলা আখতার বলেন, এ অঞ্চলে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটার ব্যবহার করা থেকে সকলকে বিরত থাকতে হবে। তাছাড়া পোল্টী লিটার মৎস্য ঘেরে ব্যবহারে উৎপাদিত মাছ খেয়ে আমাদের শরীরের নানা রকম রোগ বাসা বাঁধে। এলাকার পরিবেশ নষ্ট করচ্ছে আর কোন উপায় না পেয়ে এই গাড়ি আটক করতে বাধ্য হয়েছি।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














