নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের দুইদিন পর লোকমান হোসেন (৩৬) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানির কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার দুপুরে লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ওই দিন সন্ধ্যায় তার স্ত্রী জিনাত আরা টুম্পা ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলির ড্রেনের পাশে থেকে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের পর তার স্ত্রী লাশটি স্বামী লোকমান হোসেনের বলে শনাক্ত করেন। ওসি আরো জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














