মাসুদ রানা,মোংলা : মোংলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মাছের ঘের থেকে ৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। নিম্মচাপের পানি কমার সাথে সাথে বাস্তহারা বন্য প্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বনবিভাগ। তারই অংশ হিসেবে অজগরটিকে উদ্ধার করে বনবিভাগ। গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের মাছের ঘের থেকে সাপটি উদ্ধারের পর আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানায়, সাপটিকে আমার মাছের ঘেরে দেখে তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন। পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান,সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক ও মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করে এবং আমাদের সংবাদ দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করি। সাপটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি। স্টেশন কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














