শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে স্ব স্থানে গিয়ে শেষ হয়। আজ রোববার( ২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা। এসয় উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সোয়ায়েব মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ কামাল হোসেন বলেন, নদী আমাদের জাতীয় সম্পদ, একটি দেশের মোট সম্পদের উপর নির্ভর করে তৈরী হয় সে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি যেখানে নদী সম্পদ একটি বৃহৎ ভুমিকা পালন করে তাই শালিখা উপজেলার ফটকি, চিত্রসহ যেসকল নদী আছে সেগুলোর নাব্যতা দূর করে সংস্কার পূর্বক নদী সম্পদকে যথাযথ কাজে লাগানোর জন্য সবাইকে স্ব স্ব স্থান থেকে অগ্রগামী ভূমিকা পালনের আহ্বান জানান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














