এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) সকালে কলেজ চত্বরে অনুষ্ঠানের শুরুতেই অতিথি সহ একাদশ শ্রেনীর ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোযা) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক এম,এ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবর রহমানের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছ আলী, সাবেক আ’লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অস্ট্রেলিয়ান প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এসএম আলতাফ হোসেন লাল্টু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সন্তোষ কুমার পাল, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আ’লীগ নেতা হারুন অর রশিদ সহ সূধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও ছাত্রীবৃন্দ। সব শেষে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














