রাসেল মাহমুদ।। যশোর-খুলনা মহাসড়কের উপর ট্রলি থেকে পড়ে যাওয়া মাটি এখন সামান্য বৃষ্টির পানিতে মরন ফাঁদে পরিণত হয়েছে। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশে ১৮ ফেব্রয়ারি (শনিবার) বিকালের সামান্য পানিতে কাঁদায় পিচ্ছিল হয়ে ছোট-বড় সকল ধরনের যানবহন চলাচলে বিপদজনক হয়ে পড়েছে। এঅবস্থায় থাকলে যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে যান-মাল সহ অনাকাঙ্খিত ঘটনা। শীত মৌসুম যায়-যায় মুহুর্ত এরই মাঝে যশোর অঞ্চলের রূপদিয়া হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির কারনে দেখা দিয়েছে অন্যরকম এক অস্বস্তি। এই বৃষ্টি বহুগুণ বেশী অস্বস্তির কারণ হয়ে কাঁটার উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে রূপদিয়া অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে। এসব এলাকার গ্রাম্য রাস্তা-ঘাট, সড়ক-মহাসড়ক গুলো দেখে একদমই বোঝার উপায় নেই যে, সে গুলো পিচের কার্পেটিং কিংবা ইটের ফ্লাট সলিংয়ের। ১৮ ফ্রেব্রয়ারি (শনিবার) বিকালে সামান্য গুড়িগুড়ি বৃষ্টির পানিতে কাঁদায় একাকার হয়ে গেছে অত্যান্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই রাস্তা। যশোর সদর উপজেলার রূপদিয়া অঞ্চলের বিভিন্ন ইট ভাটায় মাটি বহনকালে যানবাহন থেকে সড়কের উপর পড়ে যাওয়া মাটিই সামান্য বৃষ্টির পানিতে কর্দমা যুক্ত মাঠে পরিণত হয়ে জনসাধারণের চলাচলে জ্বালার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। শুধু যশোর খুলনা মহাসড়ক’ই না, রূপদিয়া-ঢাকুরিয়া, মনিরামপুর, মুনসেফপুর-ছাতিয়ানতলা, হাটবিলা-শাখারীগাতী, জামতলা- মালিডাঙ্গা সহ এসব অঞ্চলের ইটের সলিং ও পিচ কার্পেটিং রাস্তাগুলো এখন কাঁদামাটির রাস্তায় পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে ভিজে রাস্তা পিচ্ছি হয়ে বাস-ট্রাক তো দুরের কথা সামান্য সাইকেল, ভ্যানও চলাচল করতে গেলে সিলিপ করছে। বড়-বড় যানবহন দুর্ঘটনা এড়াতে চলাচল করছে ধীর গতিতে। স্থানীয়দের দাবী মাটি ব্যবসায়ীদের উদাসিনতায় এসকল সড়ক গুলো সামান্য বৃষ্টির পানিতে কাঁদায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আর এসব দেখেও অদৃশ্য কারনে নিশ্চুপ স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














