ইমন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর এস.এসসি বিদায়ী সম্বর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মথুরেশপুর (ইউপি) চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও শেখ শামিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে।প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান। কালিগঞ্জ সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।এ সময় আরো উপস্থিত ছিলেন ধলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান, সহকারী শিক্ষক সঞ্জয়। দেবেশ কুমার ঘোষ, আব্দুর রহিম,রমেশ চন্দ্র ঘোষ,শোকর আলী,বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য তপন কুমার ঘোষ,আব্দুল্লাহ আল ইমরান,জিএম হাবিবুর রহমান, সৈয়দ হাসনাত আলী,সুপ্রিয়া রানী ঘোষ,বিদ্যুৎ সাহী সদস্য শান্তি কুমার ঘোষ,ইউপি সদস্য আবু হাসান,শেখ আব্দুর রব প্রমূখ।এ সময় বক্তারা বলেন প্রতিটি মায়ের উচিৎ তার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিসছে এবং ঠিকমত লেখাপড়া করছে কিনা। সন্তানকে মানুষের মত মানুষ করতে হলে সর্ব প্রথম মায়ের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে। সন্তানের প্রতি মায়েদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে স্কুলের শিক্ষকদের পাশাপাশি মায়েদের সব সময় লক্ষ্য রাখতে হবে।মায়েরা যেন তাদের সন্তানদের বাল্যবিবাহ না দেন সেদিকে সচেতন হতে হবে। এসময় উপস্থিত মায়েরা তাদের সন্তানদের বাল্য বিবাহ না দেওয়ার জন্য হাত তুলে ওয়াদা করেন।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক মন্ডলী, সাংবাদিক,সুধী ও প্রায় ৮শতাধীক শিক্ষার্থী।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














