ইমন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকবাংলা মোড় বদ্ধভূমি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ আজহার আলী, বিশিষ্ট গাজী আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, কুশুলিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাক্ষরুল ইসলাম নিলু, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা খান আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান ,বীর মুক্তিযোদ্ধা মতলুবর হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম প্রমূখ। বক্তারা ২৫ শে মার্চ গণহত্যার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














