অদ্য ১৮ মে ২০২৩ তারিখ যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৭ নং ঘিবা গ্রামস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি ওজনের বিপুল পরিমান ভারতীয় গাঁজা আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল। অদ্য ১৮ মে ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে টহলদল বেনাপোল পোর্ট থানাধীন ৭নং ঘিবা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে এবং আনুমানিক ১৪৩০ ঘটিকায় ৭নং ঘিবা গ্রামস্থ পুকুর পাড়ে ময়লার গর্তে লুকায়িত অবস্থায় ০৫ টি বস্তা উদ্ধার করে। উক্ত বস্তা মধ্য হতে ৩৬ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। ধারনা করা হয়, চোরাকারবারীরা মাদক পাচারে ব্যর্থ হয়ে উক্ত মাদকদ্রব্য ময়লার গর্তে লুকিয়ে রেখেছে। এই বিষয়ে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন, মাদক পাচার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নানাবিধ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা প্রতিনিয়ত করা হচ্ছে।আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














