এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরি প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদান প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সোমবার(২৯ মে) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান,উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, অফিস স্টাফ বেনজির আহমেদ সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগীগণ ও সূধিবৃন্দ। অনুষ্ঠানে ঐচ্ছিক তহবিল থেকে ১৪ জনকে ৯৫ হাজার টাকা প্রদান ও তালিকভূক্ত উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সেট, ফুটবল, ক্যারাম বোর্ড সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














