স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় তিন কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শাবানা বেগম (৩৭) ও ফাতেমা বেগম (৩০)। রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়পাড়া থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটক শাবানা বেগম যশোর শহরের চাচড়ার হেলাল শেখের স্ত্রী ও ফাতেমা বেগম সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের শহীদুল্লাপুর গ্রামের গফফারের স্ত্রী। শার্শার গোড়পাড়া ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই সালাউদ্দিন খান জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো মাদকের একটি চালান হাতবদল করবে নারী দুই মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থলে ওত পেতে থাকে পুলিশ। মাদক ব্যবসায়ী ওই দুই নারী ঘটনাস্থলে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দাঁড় করানো হয়। পরে দেহ তল্লাশি করে দুই নারীর কাছ ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














