যশোরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সামাদ আটক 

0
193
যশোর প্রতিনিধি : যশোরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদকে (৩৮) নড়াইল থেকে আটক করেছে র‌্যাব। তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার মৃত বারেক শেখের ছেলে।
র‌্যাব জানিয়েছে, ২০০৯ সালের ১১ ডিসেম্বর জেলা পুলিশের হাতে মাদকসহ আটক হয় আব্দুস সামাদ। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। কিছুদিন জেল হাজতে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি পলাতক থাকেন। গত ২ অক্টোবর যশোরের একটি আদালত তাকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে। রায় ঘোষণার সময় আব্দুস সামাদ পালাতক ছিলেন। পরে র‌্যাব সদস্যরা নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াগাতী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here