উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ইকবাল মোল্যা (৪০) নামে এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার(১১ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এঘটনা ঘটে। নিহত ইকবাল মোল্যা উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার দ্বীন মোহাম্মদ মোল্যার ছেলে। পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়,রাত সাড়ে ৭টার দিকে ইকবাল মোল্যা তার বাড়ির নিজস্ব মিটারের তারে সমস্যা দেখা দেয়। তিনি নিজে লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশতঃ লাইনের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়। নিহত ইকবালের ছোট দুটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এব্যাপারে কালিয়া থানার ওসি তদন্ত মোঃ রতনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














