শহিদ জয়,যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪৮) নামে এক নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে মনিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় শংকর পাঁচকড়ি গ্রামের রনজিৎ বিশ্বাসের ছেলে ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,টেকারঘাটে প্রতিদিন ভোরে বাজার বসে। বিশেষ করে ফজরের নামাজের পরপরই এখানে মাছ বাজার জমে ওঠে। আজ সোমবার ভোরে উদয় শংকর ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বৈকালী সড়কে এলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয় শংকর।পেছন দিক থেকে উদয় শংকর বিশ্বাসকে গুলি করা হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয় শংকরকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি পাঁচকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় শংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩টি নিয়োগ সম্পন্ন হয়েছে।থানা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু সাংবাদিকদের বলেন, ‘উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।মনিরামপুরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে মাঠে আছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান ও যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ঘটনাস্থল গেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তারা জানান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














