মনিরামপুর (যশোর) প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের লক্ষ্যে উদ্বোধনী সভার আয়োজন করে।মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার , উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,কৃষি সম্প্রসারণ অফিসার অজয় বিশ্বাস ও শারমিন শাহনাজসহ আরো অনেকে। উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়,চলতি রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রায় ৬ হাজার ৬০৫জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সরিষা,গম,ভুট্টা,মসুর,সূর্যমূখী ও শীতকালীন পেঁয়াজের বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














