চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ি থেকে উঠিয়ে ছোট বোনকে বেগুন ক্ষেতে খুন, ভাই’র হাত পা বাধা অবস্থায় উদ্ধার,হাসপাতালে ভর্তি

0
188
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার মোহাম্মদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে ছোট বোনকে হত্যা করে বড় ভাইকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়েছে দুষ্কৃতিকারীরা।
শনিবার রাত ৮ টার দিকে  দর্শনার মোহাম্মদপুর বেলে মাঠ পাড়ার মোঃ আরমান আলীর বড় ছেলে মোঃ আলমগীর  হোসেন(৪০)  ঈশার নামাজ পড়ে বাড়ি ঢোকার সময় ৪/৫ জনের দুস্কৃতিকারী  তুলে নেওয়ার চেষ্টা করলে সে চিৎকার দেয়।এসময় তার চিৎকারে ঘর থেকে ছোট বোন  মন্জুরা খাতুন মীম(২৫) বাধা দেবার চেষ্টা করলে তাকেও তুলে নিয়ে যায়।পরে মীমের মা ও প্রতিবেশীরা  দুজনকে খুজতে বের হলে পাশ্ববর্তী পুকুর পাড়ের বেগুন ক্ষেতে মীমের লাশ দেখতে পায় ও  ২/৩ গজ দুরে আলমগীরের ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। এলাকা বাসি রাতেই আলমগীরকে  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হযেছে।  রবিবার সকালে  সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা  নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে  মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায় খুন না ধর্ষন  তা ময়না তদন্ত শেষে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here