ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামের পাশদিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ ও একটি ভেসাল জাল অপসারন করা হয়। জব্দকৃত চায়না দুয়ারী জাল জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, শিওরদাহ পুলিশ ক্যাম্পের এস আই কাজী রহমত আলী, অফিস সহকারী জাহিদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিক্রি নিষিদ্ধ এই জালে দেশীয় প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে উল্লেখ করে নদ-নদীতে ব্যবহার না করতে স্থানীয়দের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














