ধুলিহর (সাতক্ষীরা) প্রতিনিধি; সাতক্ষীরা টু চাপড়া সড়কের ব্রহ্মরাজ পুরের কালের ডাঙা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার সময় ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।নিহতদের মধ্যে একজন দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২)এবং অপরজন খুলনার রায়ের মহল গ্রামের নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)।সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্হানীয়রা জানান। প্রত্যক্ষদর্শী কালের ডাঙ্গা গ্রামের মোঃ আবুল কালাম দৈনিক পত্রদূতকে জানান -ওই ২ মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজ পুর বাজারের দিকে হেলেদুলে যাচ্ছিল।এসময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা অভিমুখী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।
Home
যশোর স্পেশাল সাতক্ষীরা -চাপড়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














