সংবাদ বিজ্ঞপ্তি : নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে জিইবিটি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশ এবং উন্নত বিশ্বে পদার্পণ করতে যাচ্ছি। এ সময় আমাদের দরকার উদ্যমী, দক্ষ ও আলোকিত শিক্ষার্থী প্রয়োজন। তোমরা যত আলোকিত হবে, ততই এদেশ আলোকিত হবে। শিক্ষার ক্ষেত্রে তোমাদের দৃষ্টি যদি ঊর্ধ্বমুখী না হয়, তাহলে তোমরা পেছনের দকে চলে যাবে। মার্কেটের চাহিদা অনুযায়ী তোমাদের গবেষণা করতে হবে। তোমাদের লক্ষ্য যদি দৃঢ় হয়, তাহলে সফল হতে পারবে, আলোকিত মানুষ হতে পারবে। আমি বিশ্বাস করি, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এই বিভাগে ভর্তি হয়েছো। তোমরা আলোকিত হয়ে এ বিশ্ববিদ্যালয়ে এসেছো, আলোকিত হয়েই থাকবে। জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সৌমিত্র দাস, প্রথম বর্ষের শিক্ষার্থী হানিফ আহমেদ, মারিয়া আহমেদ মিম প্রমুখ। অনুষ্ঠানে জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মো. মশিউর রহমান, প্রভাষক তাসমিয়া ইসলাম, ড. সায়ফুল্লাহ, উমামা খান, মো. আল সাবেরসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী ফ্লোরেন্স বর্ণালী রত্ন ও হাবিবা বিনতে লতিফ। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














