যশোর প্রতিনিধি : কেক কেটে ফুল ছিটিয়ে পালন করা হলো গোলাম মোস্তফা দম্পতির বিয়ের ৫০ বছরপূর্তি (সুবর্ণ জয়ন্তী) উৎসব। যশোরের স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ‘ভোরের সাথীর’ ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা ও তার স্ত্রী মাসুদা আক্তার দোলার বিয়ের ৫০ বছরপূর্তিতে আনন্দ উৎসব করা হয়।শুক্রবার সকালে যশোর শহরের পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে উৎসবের আয়োজন করা হয়।সকালে গোলাম মোস্তফা দম্পতি, তাদের মেয়ে ও নাতি-পুতনিদের নিয়ে কমিউনিটি সেন্টারে এলে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। শুরুতেই এই দম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন ভোরের সাথীর সহ-সভাপতি আকরামুজ্জামান রবি, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আরজু ও সদস্য ফারহানা পলি।এরপর ভোরের সাথীর পক্ষ থেকে এই দম্পতির হাতে তুলে দেয়া হয় নানা উপহার সামগ্রী।প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভোরের সাথীর ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা বলেন, এমন আয়োজনে আমি খুবই অভিভূত, ভাষায় বোঝানো যাবে না। ভোরের সাথীর বন্ধুরা এমন একটি আয়োজন করে আমাদের পরিবারের সদস্যদের দারুণ একটি সারপ্রাইজ দিয়েছেন। তাদের সকলের প্রতি আমি ও আমার পরিবারের সকলেই কৃতজ্ঞ।অনুষ্ঠানে সংগঠনের দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে সকলে একসাথে ভূরিভোজে অংশ নেন।ঝিনাইদহ পৌর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা ১৯৭৩ সালের ২৩ নভেম্বর যশোর শহরের প্রথম কসবা এলাকার কাজী মোকসেদ আলীর মেয়ে মাসুদা আক্তার দোলার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তারা চার কন্যা সন্তানের বাবা-মা।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














