যশোর প্রতিনিধি : যশোর শহরের রেলবাজারে চাঁদাবাজি ছিনতাইকারীদের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ ব্যবসায়ীরা।গত শুক্রবার রেল বাজারের চাল ব্যবসায়ী র নগদ টাকা সহ তার ক্যাশ ড্রয়ার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রেলবাজার এলাকার ব্যবসায়ীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ব্যবসায়ীরা জানান, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা যশোর শহরের রেলবাজার এলাকার একজন চাল ব্যবসায়ীর টাকাসহ ক্যাশ ড্রয়ার লুট করে নিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করতে সাহস পাননি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, শংকরপুর আশ্রম রোড গাড়োয়ানপট্টির আলীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আসিফ ও তার সহযোগী চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার ইকরামুল গত শুক্রবার(২৪/১১/২৩) রাত ১২টার দিকে রেলবাজার মসজিদ গলির চাল ব্যবসায়ী আব্দুর রহিমের দোকানে যায়। এ সময় তারা তার কাছে চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ী আব্দুর রহিম তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা ১০ হাজার টাকাসহ দোকানের ক্যাশ ড্রয়ার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের কাছে ধারালো অস্ত্র থাকায় ব্যবসায়ী আব্দুর রহিম ভয়ে তাদের বাধা দিতে সাহস পাননি। এমনকি টাকাসহ ক্যাশ ড্রয়ার সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেলেও ব্যবসায়ী আব্দুর রহিম পুলিশের কাছে অভিযোগ জানাতে সাহস পাননি। ব্যবসায়ীরা জানান, সন্ত্রাসী আসিফ ও ইকরামুলসহ তাদের সঙ্গীদের কাছে রেলবাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছেন। সন্ত্রাসীরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে আসছে। এছাড়া ওই সন্ত্রাসীরা রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত। ইতোপূর্বে এই সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল জখম হয়েছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিলো। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা উক্ত সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। তাদের ভয়ে ঠিক মতো ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেতে তারা বারবার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহণ করেন না। তারা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে বেড়ায়।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














