নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার হাতে পদত্যাগ পত্র জমা দেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এর আগে গত ২৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮ আসনে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন প্রকাশ করে। সেখানে কুষ্টিয়া- ২ ও নারায়ণগঞ্জ -৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনী আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন আসনটিকে জোটের জন্য ছেড়ে দেয়া হচ্ছে! এবার কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন সহ সর্বমোট ৬ জন। এ প্রসঙ্গে কামারুল আরেফিন বলেন, কুষ্টিয়া- ২ আসন থেকে আওয়ামী লীগ থেকে এখনো প্রার্থী ঘোষণা না হওয়ায় স্বতন্ত্র অথবা দলীয় ভাবে নির্বাচন করার জন্য পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলেও জানান তিনি।উল্লেখ্য স্বাধীনতা পরবর্তীতে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের কোন এমপি ছিল না। ২০০৮ সাল থেকে টানা ৩ বার ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু আসন টিতে এমপি হিসেবে রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার দিন জাসদ সভাপতি উক্ত আসনে নৌকা নিয়ে ভোট করার ঘোষণা দেন।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














