যশোর প্রতিনিধিঃ যশোরে মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ নভেম্বর) অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ৬টি চোরাই মোটরসাইকেল ও মাষ্টার চাবি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার আল আমিন সরদার (৪২), চুয়াডাঙ্গা জেলার সাগর আহম্মেদ নিলু (২৮), শুভ (২৫), সেলিম রেজা (৩২) ও কুষ্টিয়ার আয়ুব আলী মালিথা (৫৮)। মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের গাজীর দরগা এলাকায় ১ আগস্ট রাতে জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে একটি নীল রংয়ের ১৫০ সিসি পালসার ডবল ডিক্স মোটরসাইকেল চুরির ঘটনাসহ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার একাধিক মোটরসাইকের চুরির ঘটনায় কনস্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করলে এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশ সমন্বয়ে একটি চৌকশ টিম সোমবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে শহরের উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মোটরসাইকেল চোর আল-আমিন সরদার আলমগীরকে আটক করা হয়। এসময় চুরিকাণ্ডে ব্যবহৃত মাষ্টার চাবি ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের স্বীকারোক্তিতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে চোরচক্রের আরো ৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা নীল রংয়ের পালসারসহ মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হবে।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














