ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যুবদের লিংকিং এন্ড লার্ণিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবিতা আবৃত্তি,নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইয়ুথ গ্রুপের সহ-সমন্বয়কারি মিম খাতুন। উপজেলা সমন্বয়কারী মোঃ ফয়সাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান,ব্র্যাক’র সিনিয়র অফিসার চৌধুরী নওশীন তাবাসসুম,এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, শিখা বসাক,ইয়ুথ সদস্য সুমিত্রা মন্ডল,চরিতা রানী,নাঈম আহমেদ, নাজমুল হাসান, মোঃ আলামিন,শুভদেব প্রমূখ। সভায় প্রতি ইয়ুথ গ্রুপে তাদের বাৎসরিক অর্জন এবং চ্যালেঞ্জ উত্তরন তুলে ধরেন। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৬টি ইয়ুথ গ্রুপ থেকে ৬০ জন ইয়ুথ সদস্য অংশগ্রহণ করেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














