যশোর প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন এবং প্রাচ্যসংঘের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার রাতে ওবায়দুল বারী হলে সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খবিরউদ্দিন সুইট।সভায় যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠান। এতে প্রাচ্যসংঘের সদস্যরা পারফর্ম করবেন।এছাড়া সভায় কার্যনির্বাহী কমিটি গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে অ্যাডভোকেট শামসুল হককে চেয়ারম্যান এবং আকসাদ সিদ্দিকী শৈবাল ও সাঈদ আহমেদ খান এপোলোকে সদস্য করা হয়েছে।আগামী ২৫ ডিসেম্বর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত দিন। সভায় আলোচনা করেন প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান, কাসেদুজ্জামান সেলিম, আকসাদ সিদ্দিকী শৈবাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, সেলিম রেজা, সদস্য সাকির আলী, আহসান কবীর, নিত্যানন্দ পাল, জাহিদ আককাজ, ইবাদত খান, বিশ্বজিৎ বাবু, নূর ইসলাম, আকরামুজ্জামান প্রমুখ।
Home
যশোর স্পেশাল মহান বিজয় দিবস উদযাপন প্রাচ্যসংঘের দ্বিবার্ষিক নির্বাচন ২৫ ডিসেম্বর বিশেষ সভা অনুষ্ঠিত
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














