যশোর অফিস : সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিনসহ অব্যাহত মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাকা দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে শহরের এ চিত্রার মোড়ে যশোর জেলা কমিটির উদ্যোগে জেলা সম্পাদক তসলিম উর রহমান এর সভাপতিত্বে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা কমরেড ইকবাল কবির জাহিদ ও জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন আমরা বন্ধু চাই প্রভু চাই না। ভারতের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। আমরা সরকারের সুস্পষ্ট বক্তব্য চাই। দলের বন্ধু না বানিয়ে দেশের বন্ধু বানান। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমান, রেশনিং চালু করুন, লুটেরা দূর্নীতিবাজদের আটক ও বিচার করুন, পাচারকৃত টাকা ফেরত আনুন। প্রিয় দেশবাসী সকলে আসুন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হোন, ঐক্যবদ্ধ হোন, রাজপথে নামুন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














