মাসুদ রানা,মোংলা : সিগনাল টাওয়ার জরিনা কুলসুম শিশুসদন ও এতিমখানার উন্নয়নে অনুদান দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মোংলা সাহিত্য পরিষদ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় এতিমখানা চত্বরে প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আকরামুজ্জামানের হাতে নগদ অনুদান তুলে দেন মোংলা সাহিত্য পরিষদের সভাপতি মনির হোসেন।এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও ছবেদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , শিশু সদনের হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম, মোংলা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুজন, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, শেখ মো. আলাউদ্দিন, জোবায়ের আহমেদ সৈকত, শেখ সৌরভ হাসান, মো. নুর সাগর ও মেহেদী হাসান রাকিব সিগনাল টাওয়ার শিশু সদনের পরিচালক মাওলানা আকরামুজ্জামান বলেন, এতিমখানার অবকাঠামো উন্নয়নে সহায়তা করার পাশাপাশি এখানে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদসামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং এতিমখানার যেকোন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে এসেছে মোংলা সাহিত্য পরিষদ। আর্তমানবতার সেবায় পাশে থাকার জন্য মোংলা সাহিত্য পরিষদের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।মোংলা সাহিত্য পরিষদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে মোংলা উপজেলা তথা দক্ষিণাঞ্চলের সাহিত্য চর্চার বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিবছর একুশে বইমেলায় মোংলার খ্যাতিমান ও প্রথিতযশা কবি সাহিত্যিকদের লেখা নিয়ে একক এবং যৌথকাব্যগ্রস্থ প্রকাশের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখছে সংগঠনটি।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














