মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ভূরুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ভূরুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম জাফরুল আলম (বাবু )সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্ৰহণ করেন তার মধ্যে আর আর এ পি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন সেল্টার পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্ৰহণ করা ও ভিত উঁচু করন সহ নতুন সাইক্লোন সেল্টার নির্মাণ করা। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














