যশোর অফিস : বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ৪ টি ইনজেকশন দেওয়া প্রয়োজন, যা এখন এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রান্স থেকে ইনজেকশনটি আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। এরআগে, গত এক বছর দেশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অসুস্থ আদরের মেয়ের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের বাবা-মা এখন আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। শেষমেষ দায়-দেনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালের চিকিৎসকরা বিরল মারাত্মক রোগটি শনাক্ত করলেও, বাবা-মায়ের পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আদরের সন্তানকে বাঁচাতে অসহায় বাবা-মা সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দেশি-বিদেশি সংস্থার কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন।সতের বছর বয়সী অনুশিখা ভঞ্জ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কান্তি ভঞ্জের মেয়ে। সে খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। যে কোনো আর্থিক সাহায্য পাঠাতে এবং রোগীর চিকিৎসার সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগতির জন্য তার বড় ভাইয়ের (০১৯৭৯-২১৫৯৭৫) নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৯৭৯-২১৫৯৭৫, ডাচ বাংলা ব্যাংকে হিসাবের নাম: সীমা রানী মিত্র, হিসাব নম্বর : ৭০১৭৩২০৮০২৭৭১ (রাউটিং নম্বর: ০৯০২৭০৬০৮)।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














