মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওঃ মাহমুদুল হাসান কামরুলে পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, শেখ আসলাম আলী, কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, সহদপ্তর সম্পাদক আবুল আহসান টিটু, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আবু বকর, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আখলাক সাহেদ, মূলঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আজমল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ কামরুল হোসেন, শরীফুল ইসলাম লাল্টু, ছাত্র নেতা মেহেদী মিরাজ প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল হতে আগত মুসল্লীগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলার শাহ আউলিয়াবাগ মাজার মসজিদে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব এর নেতৃত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার শুভদিয়া শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ ও লখপুর আম্বীয়া ইসহাক গার্লস স্কুল এণ্ড কলেজে অনুরূপ মিলাল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














