কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদরাসার ২০তম হিফজ সমাপনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অত্র মাদরাসার আয়োজনে, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত,আফসার উদ্দিন মহিলা মাদরাসার বেগম ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অত্র মাদরাসার সভাপতি হাজ্বী মোঃ শফিকুল আজমের সভাপতিত্বে, আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মহিলা মাদরাসার প্রিন্সিপাল ডক্টর হাফেজ মোহাম্মদ আব্দুল করিম এর সার্বিক ব্যবস্থাপনায় এবং এইচ,এম, মুজাম্মেল হোসেন চৌধুরী ও এসকেএম রাকিবের যৌথ সঞ্চালনায়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ স ম আখতারুজ্জামান মাসুম,বিশেষ অতিথি ইসলামিক ফাউণ্ডেশন কুষ্টিয়া জেলা শাখার উপ-পরিচালক মোহাম্মদ হেলালউজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নিসা সবুজ, আফসার উদ্দিন মহিলা মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির ধর্মীয় সম্পাদক- বিশিষ্ট সমাজসেবক লেখক গবেষক ও সাংবাদিক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,জেলা পরিষদ কুষ্টিয়ার সাবেক প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর বলম, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক ও সমাজসেবী বেগম নুরজাহান, কুষ্টিয়া নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা রুমী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইসলামি সঙ্গীত,হামদ-নাত সহ পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা। এসময় মাদরাসার হিফজ সমাপনী পাঁচজন হাফেজা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ সহ হাফেজা ছাত্রীদের অভিভাবকদের ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সর্বোপরি উৎসবমুখোর পরিবেশের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














