স্টাফ রিপোর্টার : যশোরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা থেকে বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শতভাগ সন্তান প্রসব নিশ্চিত করতে এ তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সিজারিয়ান সেকশনের পরিবর্তে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা’য় এ তাগিদ দেওয়া হয়। বৃহস্পতিবার যশোর পিটিআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার চন্দ্র শেখর কুন্ডু। কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে ৬৫ শতাংশ প্রসব স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সম্পন্ন হচ্ছে। আর ৩৫ শতাংশ প্রসব এখনো বাড়িতেই সম্পন্ন হচ্ছে। বাড়িতে সন্তান প্রসবের কারণে প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা মিলছে না। ফলে শিশু ও মাতৃমৃত্যুর হারকে লক্ষিত সূচকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এজন্য বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দিয়ে স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শতভাগ সন্তান প্রসব নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। কারণ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা গ্রহণের ফলে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি কমানোর পাশাপাশি প্রসব পরবর্তী জটিলতা নিরসন করা সম্ভব হয়। এজন্য সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করে থাকে। সভায় আরও জানানো হয়, বর্তমানে দেশে যে ৬৫ শতাংশ প্রসব প্রতিষ্ঠানে হচ্ছে; এর মধ্যে ৪৫ শতাংশই বেসরকারি ক্লিনিকে। আর এই ক্লিনিকগুলোতে সিজারিয়ান সেকশনের পরিবর্তে সাধারণ প্রসব নেই বললেই চলে। এ ব্যাপারে সভা থেকে চিকিৎসকদের যত্নবান হওয়ার আহ্বান জানোনো হয়। সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহ্মুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, দাউদ হোসেন, আবু সিদ্দিক, আনিছুর রহমান, হুমায়ুন কবীর তুহিন, সোহরাব হোসেন, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদ গনি খাঁন রিমন, ওয়াহাবুজ্জামান ঝন্টু, হাবিবুর রহমান মিলন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এই কর্মশালায় অংশ নেন।
Home
যশোর স্পেশাল যশোরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা/ বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে...
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














