যশোর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাঝে ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে সোমবার যশোর শহরের বেজপাড়া কলোনী মসজিদ এলাকায় ৫০জন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়। আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি তিনি উপস্থিত থেকে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক ও মেহেদী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান, সম্পাদক আফসানা ইয়াসমিন, সাধারণ সদস্য শাকিলা পারভিন, রিতা আফরোজ, রুপা প্রমুখ।দের এই উপহার পেয়ে শিশুরা জানায়, আমরা নতুন পোশাক ও হাতের মেহেদী পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।লামিয়া নামে এক শিশু বলে আমার বাবা অনেক গরিব ঈদে একটা জামা কিনে দিতে পারিনি কিন্তু আমি মেহেদী দিয়ে হাত সাজিয়ে ও নতুন জামা পেয়ে ভিষণ খুশি। বেজপাড়ার বিহারি কলোনির বাসিন্দারা বলেন, আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন “সমাজের এই অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দের হাসি দেখতে পাওয়াটা আমার জন্য মানসিক প্রশান্তির ও সৌভাগ্যের। সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরো অসহায় মানুষের পাশে দাড়াতে সক্ষম হবো।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














