ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার পল্লীতে দূর্ধর্ষ সন্ত্রাসী কর্তৃক গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেন প্যাঞ্চাকে খুজে না পেয়ে তার ছেলে রিয়াদ হোসেন (১৮) কে কাচি দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখমের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে। জানাগেছে, চলতি ইরিবোরো মৌসুমের শেষের দিকে দোসতিনা উত্তরপাড়া গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেন একই স্কীমের আনসার আলীর জমির উপর দিয়ে অন্য কৃষকের ইরিবোরো ক্ষেতে সেচ প্রয়োগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী আনসার আলী হাতে ধারালো কাচি নিয়ে গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেনকে তার বাড়িতে গিয়ে খুজতে থাকে। এসময় ড্রাইভার আনোয়ার হোসেন বাড়িতে না থাকায় তার ছেলে রিয়াদ হোসেনকে তাদের বাড়ির উঠানে ধারালো কাচি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। এতে রিয়াদের একটি কান কেটে গেছে ও তার বামহাত ক্ষতবিক্ষত হয়েছে বলে জানাগেছে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় খবর পেয়ে প্রতিবেশিরা এসে সন্ত্রাসী আনসার আলীকে আটক করে এলোপাতাড়ী মারপিট করে। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুমন ঘটনাস্থলে গিয়ে ধারালো কাচিসহ সন্ত্রাসী আনসার আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রিয়াদ হোসেন পিতা আনোয়ার হোসেন প্যাঞ্চা বাদি হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন বলে থানার ডিউটি অফিসার এস আই মেজবাহুর রহমান রবিবার সন্ধ্যায় জানিয়েছেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














