মাসুদ রানা, মোংলা : দীর্ঘ ৪৩ ঘন্টা পর সুন্দরবনে লাগা আগুন শতভাগ নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আগুন লাগার ঘটনাস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন) ও মেইনটেন্স লেফটেন্যান্ট কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি এদিন বলেন, বনের আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোন আগুন নয়। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল অবলম্বন করে অক্লান্ত পরিশ্রম করে এই আগুন নিয়ন্ত্রণে আনি। এ কাজে সকল সংস্থা থেকে সহযোগিতা পাই। সবাই মিলে একযোগে কাজ করে আগুন শতভাগ নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন পুরোপুরি নিভতে আরও দুই থেকে তিন সময় লাগতে পারে, তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি, চারদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।লেফটেন্যান্ট কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এখানে প্রতিবছরই এরকম সময়ে এই দূর্ঘটনা ঘটে। আর এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই সবাইকে সতর্ক থাকবে হবে। যেতেতু সুন্দরবন আন্তর্জাতিক একটি ঐতিহ্য । তাই এই বনকে রক্ষার দায়িত্ব সবার।খুলনাঞ্চলের বন সংরক্ষণ মিহির কুমার দো জানান, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সোমবার (৬ মে) ভোর থেকে তৃতীয় দফায় কাজ শুরু করা হয়। এখন আর কোথাও আগুন এমনকি ধোয়াও বের হচ্ছে না। কাজেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তবে যেতেতু বনের আগুন তাই বনবিভাগের পক্ষ থেকে আরও দিন এই এলাকা পর্যবেক্ষণে রাখব’।এর আগে সুন্দরবনের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তৃতীয় দিনের মতো সোমবার ভের থেকে বনবিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছপন। আর এ আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন স্থানীয় বাসিন্দারাও।সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, গতকাল রাত ১টা পর্যন্ত বনবিভাগ এককভাবে আগুন নিভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্পে করেছে। এর ফলে এখন আর কোথাও তেমন একটা আগুন দেখা যাচ্ছেনা। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেয়া হচ্ছে। নিয়ন্ত্রিত আগুন পুরোপুরো নেভাতে সোমবার সকাল ৭টা থেকে বনবিভাগকে সহায়তায় কাজ শুরু করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।তিনি আরও বলেন, আগামী দুইদিন ধরে এ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোন কারণ নেই। কারণ আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য রবিবার ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হচ্ছে। আর আগুনের অস্তিত্বের তেমন একটা নেই, শুধু কিছু কিছু জায়গায় ধোঁয়া রয়েছে।গত শনিবার দুপুরে সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আকস্মিক এ আগুন লাগে। এদিকে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি বনবিভাগ। তবে তা উদঘাটনে কাজ করছে বনবিভাগের তদন্ত কমিটি।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














