যশোর অফিস : ১০৮২ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আতিফা মেহজাবিন। যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে সে বিজ্ঞান বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রতিটি বিষয়ে জিপিএ ৫ পাওয়া আতিফা মেহজাবিন ভবিষ্যতে ভাল মানুষ হতে চায়।আতিফার পিতা আলী আহমেদ মিয়া এনজিও আশা’র পাবনা জেলার ম্যানেজার। আর মা আরিফা আক্তার যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। উপশহর ডি ব্লকের বাসিন্দা আতিফা জানিয়েছে, নিয়মিত অধ্যবসায়, কয়েকজন প্রাইভেট শিক্ষক ও স্কুলের শিক্ষক এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় সে এই ভাল ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি নিয়ে ভাল মানুষ হওয়ার ইচ্ছা পোষন করেছে আতিফা। এ কারনে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














