আনিছুর রহমান:- যশোরের মণিরামপুরে পুষ্টি স্কুল পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ টিম। বুধবার বিকেলে উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও ইফাদের একটি বিশেষজ্ঞ টিম। এ উপলক্ষ্যে পার্টনার প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমানের সভাপতিত্বে ও মণিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাহনাজ শারমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্ব ব্যাংকের টিটিএল জন সেন্ট জর্জ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ব ব্যাংকের কো-টিটিএল মনসুর আহমেদ, কনসালটেন্ট সলেমন, সান্তনা হালদার, আবু আহমেদ মোকাম্মেল হক, কৃষি অধিদপ্তর যশোরের উপপরিচালক ড. সুশান্ত তরফদার, সহকারী পরিচালক প্রতাপ মন্ডল, মণিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমান, অঞ্জলী রানী, উপসহকারী কৃষি অফিসার অচিন্ত্য কুমার ভৌমিক, গোলাম রব্বানী, রুবিনা আক্তার, হাসানুজ্জামান প্রমুখ। আলোচনার পূর্বে বিশেষজ্ঞ টিম পুষ্টি স্কুলের সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সমন্বয়ে পুষ্টি স্কুল সম্পর্কিত একটি নাটিকা উপভোগ করেন। কৃষি অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ড. সুশান্ত তরফদার বলেন, পুষ্টি স্কুলের কার্য্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংক ও ইফাদের বিশেষজ্ঞ টিম।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














