যশোর অফিস : ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে যশোর শহরের বড়বাজারের বাবু বাজার এলাকায় ফুটপাতে ভাজা ঝালমুড়ি বিক্রেতা আনারুল ইসলামকে ( ৩১) বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। আহত আনারুল ইসলাম এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। আনারুল যশোর শহরের খালদার রোড এলাকার আব্দুল আলিমের ভাড়াটিয়া বিশে গাজীর ছেলে।যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে আনারুল বলেছেন, তিনি শহরের বড়বাজার এলাকার বাবুবাজারের ফুটপাতে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ২০ জুন বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের হোতা চশমা সুমনসহ (২২) অজ্ঞাতনামা তিনজন বাবুবাজার এলাকায় এসে আনারুলের ঝাল মুড়ির দোকানে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজরা জানায় এখানে দোকানদারি করতে হলে মাসে ১০ হাজার করে টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে দোকানদারি করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ সময় আনারুল চাঁদাবাজদের দাবীকৃত টাকা দিতে না চাইলে চশমা সুমনের নেতৃত্বে অজ্ঞাতনামা তিনজন আনারুলের ওপর বার্মিক চাকু হকিস্টিক ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে। এ সময় বাবুবাজার এলাকার ব্যবসায়ী সুমন ও আনারুলের স্ত্রী সুমিসহ স্থানীয় লোকজন এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় আনারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সন্ত্রাসী চাঁদাবাজ চশমা সুমনসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে। এই অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযোগের তদন্তকারী অফিসার যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফকির পানু মিয়া বলেন,ঘটনাটির বিষয়ে শুনেছি অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Home
যশোর স্পেশাল যশোরে ১০ হাজার টাকার চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে পেটালেন চাঁদাবাজ দলের সদস্যরা...
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














