রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বল্লভপুর বাওড় মৎস্যজীবী সমিতির সাবেক সভাপতি। রোববার (২৩ জুন) দুপুরে চৌগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মৎস্যজীবী সমিতির সাবেক সভাপতির উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করে বাওড়ের শেয়ার হোল্ডার মিজানুর রহমান।লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চাঁদা না দেওয়ায় বাওড় দখলের চেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এলাকার একটি কুচক্রিমহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুলিশ ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে বাওড়ের মৎস্যজীবীদের ৭ লাখ টাকার জাল নষ্ট করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মৎস্যজীবীদের উপরে হামলার আশঙ্কা রয়েছে। এসব ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ তিনি আরো বলেন, বিশেষ কারনে প্রকৃত ঘটনা ধামা চাপা দিয়ে খবর প্রকাশে পক্ষপাত করা হয়েছে। জানতে চাইলে বল্লভপুর বাওড়ের সাবেক সভাপতি কার্তিক চন্দ্র বলেন, প্রকৃত ঘটনা হলো দীর্ঘদিন ধরে বল্লভপুর গ্রামের হিন্দু-মুসলিম মিলে বাওড়ের মৎস্যজীবী সমিতি পরিচালিত হয়ে আসছিল। তিনি বলেন ‘২০০৮ সালে আমি সমিতির সভাপতি নির্বাচিত হয়ে ২০২১ সাল পর্যন্ত গ্রামের ১’শ ৬৩ জন শেয়ার হোল্ডার নিয়ে মিলে মিশে মাছ করে আসছিলাম। সেই কমিটির সাধারণ সম্পদাক ছিলেন স্বরজীত কুমার বিশ্বাস। ২০২২ সালে সমিতির সাধারণ সম্পাদক স্বরজীত কুমার বিশ্বাস কাউকে না জানিয়ে সমিতির নিয়ম বর্হিভূতভাবে নিজেকে সমিতির সভাপতি ঘোষণা দেয়। নিজেকে সভাপতি ঘোষণা দিয়ে বাওড় এককভাবে দখল নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে ১’শ ৬৩ জন শেয়ার হোল্ডারের কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে স্বরজীতের মাধ্যমে বাওড়ে মাছের পোনাসহ বিভিন্ন খাতে খরচ হয়। শেয়ার হোল্ডাররা তাদের টাকা ফেরত চাইছে’। তিনি বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন তদন্ত করে সঠিক সমাধান না হলে সমিতির সভাপতি, সদস্য ও প্রকৃত শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্থ হবে। সংবাদ সম্মেলনের সময় সমিতির সদস্য শেয়ার হোল্ডারসহ গ্রামের কয়েকশত সাধারণ মানুষ উপস্থিত ছিলন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














