যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকূলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ছেলে ও ছেলের স্ত্রী দ্বারা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পিতাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।শনিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির পরিত্যাক্ত গোয়ালঘর থেকে বাঘারপাড়া থানা পুলিশ দিল্লিশ্বর অধিকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।বাঘারপাড়া থানা পুলিশের এস.আই অলোক কুমার রায় বলেন বলেন এটি হত্যা না কি আত্মহত্যা মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে। তবে স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর যাবৎ শারীরিক ও মানসিকভাবে পুত্রবধু অর্চনা ও তার মা লালমতি বাকচি কর্তৃক নানা রকম নির্যাতনের শিকার শিক্ষক দিল্লিশ্বর অধিকারী। শিক্ষক দিল্লিশ^র অধিকারী নড়াইল জেলার বামনহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে কর্মজীবন অতিবাহিত করেছেন। ছোট ছেলে অলোক অধিকারী এবং স্ত্রী অর্চনা বাকচি দুজনই উপজেলার দোহাকুলা ইউনিয়নের বোয়ালমারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভারতে বসবাসরত বড়ছেলে সোমনাথ অধিকারী মুঠফোনে গনমাধ্যমকে জানান, আমার বাবাকে আমার ছোটভাই ও তার স্ত্রী অর্চনা বাকচি বছরের পর বছর ধরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের কারনে আজকে জীবন দিতে হলো বাবার। আমি আমার বাবার মৃত্যুর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাপস বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবৎ ছেলে দ্বীপক ও তার স্ত্রী অর্চনা ও তার মা লালমতি দিল্লিশ্বর কাকাকে মারধর করতো। আমরা স্থানীয়ভাবে সালিশ পর্যন্ত করেছি কিন্তুু কোন ফল হয়নি যার কারনে আজকে তার জীবনের ইতি টানতে হলো।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














