ডি এইচ দিলসান : চারদিকে যখন ডাতের ডামাডোল শুরু
হয়েছে তখন পুলিশ বিহিন শহরে মানুষ হয়ে পড়েছে অসহায়।
রাত নামলেই যশোর শহরসহ গ্রামে গজ্ঞে নামে ডাকাত আতঙ্ক।
অপরাধীরা দিদার্সে করে বেড়াচ্ছে নানা ধরনের অপরাধ মূলক
কর্মকান্ড। ঠিক এমনবস্থায় ৪ দিন পর সীমিত পরিসরে যশোর
কোতয়ালী থানাসহ বাকী ৭টি থানাতে শুরু হয়েছে-পুলিশের
কার্যক্রম। যদিও সরজমিনে গিয়ে চোখে পড়েনি কোন
কার্যক্রমের চিহ্ন। এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে পুলিশ
সদস্যরা থানায় যোগ দিতে শুরু করেছেন বলে দাবি করেছেন
যশোরের পুলিশ সুপার মাসুদ আলম।
সরেজমিনে দেখা গেছে, যশোর কোতয়ালী থানার কার্যক্রম শুরু
হলেও চার ভাগের এক ভাগ সদস্য থানায় উপস্থিত হয়েছেন।
বাকিরা আসেননি। যারা এসেছেন তারাও ভীত। আক্রান্ত হওয়ার
আশঙ্কা করছেন। পুলিশ সদস্যরা কর্মস্থলে যাতায়াতে
স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। পরিচয় আড়াল করে তারা চলাফেরা
করছেন। জনসেবার জন্য থানা খুলে দেওয়া হলেও পুলিশ সদস্যরা
থানার ভেতরেই অবস্থান করছেন। এক ঘণ্টার বেশি সময়ে সেবা
প্রত্যাশীদেরও থানায় আসতে দেখা যায়নি।
এদিকে পুলিশ বিহীন শহরে যখন মানুষ নিরাপত্তাহীনতায়
ভুগছে তখন পুলিশ বাহিনীকে আবারও আইনশৃঙ্খলা রক্ষার শুরু
দায়িত্ব কাধে তুলে নেওয়ার অনুরোধ করলেন সুশিল সমাজ।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন,
পুলিশ যতক্ষন না পর্যন্ত তাদের দায়িত্ব কাধে তুলে নিচ্ছে ততক্ষন
সাধারন মানুষ স্বস্তি পাচ্ছে না। তিনি বলেন, পুলিশ বাহিনী
মাঠে থাকে বলেই আমরা নিশ্চিন্তে যুমাতে পারি।এ ব্যাপারে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইয়াকুব
কবির বলেন, জনগণের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে নতুন
উদ্যামে আবার মাঠে নেমে পড়া দরকার। তিনি বলেন, দেশের ১৬
কোটি মানুষ পুলিশ বাহিনীর দিকে তাকিয়ে আছে। পুলিশ
ছাড়া দেশের নিরাপত্তা ব্যবস্থা একবার্ধেসঢ়; শুন্য বলেই তিনি দাবি
করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ভয়-
ভীতি কাটিতে উঠতে পেরেছে। থানায় দায়িত্বরত সকল পুলিশ
সদস্য ইতিমধ্যে যোগ দিয়েছেন। তিনি বলেন, জনগণের আস্থা
অর্জনে সকল পুলিশ সদস্যকে কাজ করার আহবান জানানো
হয়েছে।
যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, জেলার ৮টি
থানাতেই পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। দ্রুতই
মাঠপর্যায়ে তারা কাজ শুরু করবেন বলে জানান তিনি।
Home
যশোর স্পেশাল যশোরে সীমিত পরিসরে পুলিশের কার্যক্রম শুরু, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাধে নেওয়ার অনুরোধ...















